1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

বাহুবল প্রেসক্লাবে স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়ার মতবিনিময়

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব শেখ মো. সুজাত মিয়া বলেছেন, তার দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক জীবনে তিনি সবসময় জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন। মসজিদ-মন্দির, স্কুল-কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাটের উন্নয়নসহ আর্তমানবতার সেবায় সাধ্য অনুযায়ী কাজ করে গেছেন বলে তিনি উল্লেখ করেন।

সোমবার বিকেলে বাহুবল মডেল প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো. সমুজ আলী রানা।

শেখ সুজাত মিয়া বলেন, মানুষের কল্যাণে কাজ করাকে তিনি ইবাদত হিসেবে মনে করেন। নির্বাচিত হলে পর্যায়ক্রমে বাহুবল ও মিরপুরকে পৌরসভায় রূপান্তরের উদ্যোগ গ্রহণ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন ব্রিজ-কালভার্ট ও রাস্তাঘাটের উন্নয়নে তিনি অতীতে ভূমিকা রেখেছেন এবং আগামীতে নির্বাচনী এলাকার বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে দুই উপজেলায় দুটি স্টেডিয়াম স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার কারণে এলাকার সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছেন উল্লেখ করে শেখ সুজাত মিয়া বলেন, তিনি নির্বাচিত হয়ে উন্নয়নের মাধ্যমে সবসময় মানুষের পাশে থাকতে চান। অতীতে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও তিনি স্মরণ করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনের শেষ বয়সেও বাহুবল ও নবীগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যেতে চান।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews