1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে বাহরাইন প্রবাসীকে হত্যার হুমকি ও বাড়িঘর ভাঙচুর

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাহরাইন প্রবাসী, চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দা সমাজসেবক মোঃ বিল্লাল মিয়া ও সন্তানকে হত্যার হুমকি এবং তার বসতঘর ভাঙচুর-লুটপাটের ভিডিও প্রকাশ করেছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ওই প্রবাসী এক ভিডিও বার্তায় প্রতিপক্ষের নানা অপকর্ম ও ষড়যন্ত্রের কথা তিনি দেশবাসীকে জানিয়েছেন।

ভিডিও বার্তা মতে: ২০০৪ সাল থেকে মো: বিল্লাল মিয়া বাহরাইনে বসবাস করে আসছেন। দীর্ঘ প্রবাসজীবনের ফলে আর্থিক পরিবর্তন আসলেও প্রবাসী বিল্লাল মিয়ার সাথে পরিবারের আরেক সদস্য ফয়সল মিয়ার দ্বন্দ শুরু হয়। এ নিয়ে বিচার শালিস ও মামলা মোকদ্দমা চলমান। সম্প্রতি এক শালিশের পর বিল্লাল মিয়াকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ব্যপারে তাগিদ দিলে তিনি তা প্রত্যাখান করায় স্ত্রীসহ পরিবারের সদস্যদেরকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে একটি চক্র। এছাড়াও প্রবাসে থাকা বিল্লাল মিয়া দেশে আসলে তাকে হত্যাসহ যেকোন জায়গায় পাইলে বড় ধরণের ক্ষতিসাধন করবে বলিয়া হুমকি প্রদান করেছে প্রতিপক্ষের লোক।

পরিবারের প্রতিপক্ষদের কার্যকলাপে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তিনি দেশবাসি ও প্রশাসনের সূদৃষ্টি কামনা করেছেন।

হুমকির বিষয়ে বিল্লাল মিয়া স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক অডিও বার্তায় জানান, তার মাদক ব্যবসায়ী ভাই ফয়সল ও তার সহযোগীরা বিল্লাল মিয়াকে দেশে আনার নানান কৌশল অবলম্বন করে আসছে দীর্ঘদিন। এমনকি দেশে এনে একটি অঙ্গ হানী করে বসিয়ে রাখার ক্ষোভ প্রকাশের বিষয়টিও তোলে ধরেন তিনি।

তিনি আরও জানান, এলাকার অনেকের কাছেই ফয়সল ও তার সহযোগীরা আমাকে দেশে এনে হাত পা ভেঙ্গে বসিয়ে রাখার কথা জানায়। যা পরে এলাকার স্থানীয় ব্যক্তিরা আমাকে অবগত করে রাখেন। এছাড়াও কয়েকটি ফেক আইডি থেকেও তারা আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দিয়ে আসছে।

এ বিষয়ে মোঃ বিল্লাল মিয়া প্রশাসন, এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সূদৃষ্টি কামনা করছেন।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews