1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

 

মো: আসাদুজ্জামান খাঁন, চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সামান্তা লকিরা বানু ট্রাস্টের অর্থায়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মঙ্গলবার (২৭ জানুয়ারি) পুরস্কার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সামান্তা স্পোর্টস এর যৌথ অর্থায়নে দুই দিন ব্যাপী বিভিন্ন খেলাধুলা, হামদ-নাত, নজরুল ও রবীন্দ্র সঙ্গীত, একক অভিনয়, নৃত্য সহ বিভিন্ন ইভেন্টে দুইদিন ব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বল নিক্ষেপসহ নানা খেলায় অংশগ্রহণ করে।

আজকের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউর রহমান, তিনি ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব কাওছার শোকরানা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সুজিত চন্দ্র দেব , সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা। দুইদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের আজকের শেষ দিনের শেষ পর্বে পুরষ্কার বিতরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান পাপন এর সহযোগিতায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক শেখ জামাল আহমদ।

দুইদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের সমাপনী দিনে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews