1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

বাহুবলে ভোটের পাহারায় নো-কম্প্রোমাইজ- ওসি সাইফুল ইসলাম

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

 

বাহুবল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলায় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনী নিরাপত্তার সার্বিক দায়িত্বে থেকে ‘নো-কম্প্রোমাইজ’ অবস্থান নিয়েছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ৭টি ইউনিয়নের এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি টহল জোরদার করা হয়েছে। মহাসড়ক, বাজার, হাট, বাসস্ট্যান্ড, রাজনৈতিক কার্যালয় ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকায় দিন-রাত নিয়মিত টহলের পাশাপাশি স্থাপন করা হয়েছে একাধিক অস্থায়ী চেকপোস্ট। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অবৈধ অস্ত্র বহন, নাশকতা, কেন্দ্র দখল, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও গুজব ছড়ানোর মতো অপরাধ দমনে বিশেষ নজরদারি রাখা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি ও অপরাধপ্রবণ ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “নির্বাচন ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন—সেটিই আমাদের মূল লক্ষ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার চেষ্টা করলে দল-মত নির্বিশেষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে বাহুবল মডেল থানা পুলিশ, আনসার-ভিডিপি, র‍্যাব ও সেনাবাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং কেন্দ্রভিত্তিক কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।

এদিকে স্থানীয় ভোটার ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের তৎপরতায় এলাকায় নির্বাচনী নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের আস্থা বেড়েছে। নিয়মিত টহল ও চেকপোস্টের কারণে অপরাধপ্রবণ মহলে আতঙ্ক তৈরি হয়েছে, যা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহায়ক ভূমিকা রাখছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের দিন ও পরবর্তী সময়েও বাহুবলে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

দ.ক.সিআর.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews