
কালনেত্র প্রতিবেদক : সমাজসেবা করতে গিয়ে একজন সমাজসেবক যখন একাকীত্ব বা বাধার সম্মুখীন হন, তখন তার দুঃখ প্রকাশ এবং সহযোগিতার আহ্বান অত্যন্ত আবেগপূর্ণ হয়।
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের বাহরাইন প্রবাসী, দানবীর ও সমাজসেবক মোঃ বিল্লাল মিয়া দুঃখ প্রকাশ করতে গিয়ে জানান— মানুষকে সাহায্য, সহযোগিতা করায় আমার সুনাম ও পরিচিতিতে ঈর্ষান্বিত হয়ে উঠেছে শত্রুরা। অথচ ওদের সাথে লড়াই করতে করতে আমি আজ ক্লান্ত, আপনাদের সহযোগিতা চাই”।
একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক সম্প্রতি তার কাজের পথে আসা নানা প্রতিবন্ধকতা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন। মানুষের সেবায় নিজের জীবন উৎসর্গ করলেও বর্তমানে শত্রুপক্ষের নানান আঘাতে তার ব্যক্তিজীবন ও জনকল্যাণমূলক কাজগুলো থমকে যাচ্ছে।
বিল্লাল মিয়ার দুঃখ প্রকাশের মূল কারণ—
তিনি বলেন, ২০২৪ সালে শেষবার আমি যখন বাহরাইন থেকে ছুটিতে দেশে আসি তখন আমার পরিবারেরই এক সদস্য অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার কথা জেনে তার সাথে আমার বিরোধ সৃষ্টি হয় এবং আমার বিল্ডিংয়ে তার গাঁজা রাখতে না দেয়ায় বিরোধ আরও চরম আকার ধারণ করে। এরই রেষ ধরে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। বাড়ি ঘরে কয়েক দফা হামলা করে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধনও করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে তারা আমার ফেসবুক আইডিটি নষ্ট করে ফেলেছে! যা আগেও কয়েক দফা হয়েছে। শুধু তাই নয়, আমার নামে- বেনামে ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি খুলে সামাজিক ভাবে হেয় করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমনকি আমার অনুপস্থিতে বয়স্ক বাবা মাকে দিয়ে ষড়যন্ত্র করে নানা ভিডিও বক্তব্য সোসাল মিডিয়ায় অপপ্রচার চালিয়েছে। এছাড়াও আমার সাথে পরিবারের অন্যানদের সম্পর্ক ছিন্ন করতে কোরআনে হাত রেখে শপথ করানোর মতো ধর্মহীন কাজ অব্দি ওরা করেছে। যা দেশবাসী বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন।
তাই আমি প্রবাসে থাকায় আমার নির্মাণাধীন বিল্ডিং ও বিল্ডিংয়ের কেয়ার টেকার সব সময় হামলা ও আক্রমণের আতংকে থাকে। আমাকেও দেশে আসলে গুম, হত্যার হুকমি দেয়া হয়েছে বিভিন্ন ফেসবুক আইডি থেকে।
বিল্লাল মিয়ার এই আর্তি আমাদের মনে করিয়ে দেয় যে, সমাজ পরিবর্তন করা কোনো একজনের পক্ষে সম্ভব নয়। আমরা যদি প্রত্যেকে সত্যের পক্ষে থাকি, তার এই দুঃখ যেমন লাঘব হবে এবং আর্তমানবতার সেবা অব্যাহত থাকবে।
তিনি সমাজের সর্বস্তরের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে বলেছেন: প্রতিপক্ষরা তাকে মানসিকভাবে ব্যথিত করছে। মনোবল ভেঙে দেয়ার উপক্রম করে ফেলেছে।
সুতরাং ভালো মানুষকে একা না করে পরামর্শ ও সাহস দিয়ে পাশে থাকুন।
দ.ক.সিআর.২৫