1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

নির্বাচন সামনে রেখে বাহুবলে যৌথবাহিনীর অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

 

বাহুবল প্রতিমিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের বাহুবল উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে সতর্কতামূলক অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বাহুবল উপজেলার মিরপুর, লামাতাসি ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা আনয়ন ও নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণ করা হয়।

এ সময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র যাচাই করে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন/ট্যাক্স টোকেন না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৭টি মামলায় মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুল ইসলাম জানান, জনদুর্ভোগ কমানো, অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা এবং নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নির্দেশনা অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews