1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া

লাখাই ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ: পুলিশের হস্তক্ষেপে রক্তক্ষয় এড়ালো সাতাউক

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 

পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাউক গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা থেকে বড় ধরনের সংঘর্ষের হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করেছে লাখাই থানা পুলিশ। পুলিশের ত্বরিত পদক্ষেপ এবং স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

জানা যায়, গত বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাতাউক গ্রামের সাজান মিয়া ও মিসির আলী পক্ষের মধ্যে ঝগড়া ও বাদানুবাদের সৃষ্টি হয়। বিষয়টি থানা পুলিশের নজরে এলে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে লাখাই থানা পুলিশ সারারাত গ্রামটিতে কড়া নজরদারি ও টহল বজায় রাখে।

পুলিশের সতর্ক অবস্থান সত্ত্বেও বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিয়ে মাঠে নামে। খবর পাওয়া মাত্রই লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশি তৎপরতায় উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়, ফলে একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা পায় গ্রামবাসী। এ সময় ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের এই সাহসী ও দ্রুত পদক্ষেপের ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় এলাকাবাসী লাখাই থানা পুলিশের ভূয়সী প্রশংসা করছেন।

পরবর্তীতে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে স্থানীয় মুরুব্বিগণ, লাখাই উপজেলা যুবদলের নেতৃবৃন্দ এবং উপজেলা দাঙ্গা নিয়ন্ত্রণ কমিটির নেতৃবৃন্দ এগিয়ে আসেন। তারা উভয় পক্ষকে নিয়ে বসে সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

লাখাই থানার ওসি জাহিদুল হক জানান, পুলিশি তৎপরতায়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews