1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

লাখাইয়ে হত্যা মামলার ৪ আসামি কিশোরগঞ্জ থেকে গ্রেফতার 

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 

পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর ও বালিগাঁও গ্রামের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ইরাজ মিয়া (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় বড় সাফল্য পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলার প্রধান আসামিসহ ৪ জন এজাহারনামীয় আসামিকে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহায়তায় গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪.০০ ঘটিকায় এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন— মামলার ১নং আসামি মো: আলাল মিয়া (৫৫), ৭নং আসামি মো: রেজাউল (৪৫), ১০নং আসামি মো: রফিকুল ইসলাম রফিক (৫২) এবং ১৫নং আসামি মো: হেলাল মিয়া (৫৫)। আসামিরা সবাই বালিগাঁও গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ফরিদপুর (বালিগাঁও) এলাকায় বসবাস করে আসছিলেন।

গত ৯ জানুয়ারি ২০২৬ তারিখে বালিগাঁও ও ফরিদপুর গ্রামের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভয়াবহ সংঘর্ষের সৃষ্টি হয়। উক্ত সংঘর্ষে ফরিদপুর গ্রামের মৃত হযরত আলীর পুত্র ইরাজ মিয়া (৫৫) গুরুত্বর আহত হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ১১ জানুয়ারি লাখাই থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৫) দায়ের করা হয়, যার ধারাগুলো ছিল দণ্ডবিধির ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪।

লাখাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ও পুলিশের একটি চৌকস দল ভৈরব এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনে।

আজ (১৫ জানুয়ারি) যথাযথ পুলিশ প্রহরায় আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews