1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারাদণ্ড ও জরিমানা

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

 

জামাল হোসেন লিটন।। হবিগঞ্জের চুনারুঘাটের সদর, উবাহাটা, আহম্মদাবাগ ও দেওরগাছ ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দেখতে পায়
কৃষি জমির উপরিভাগ থেকে মাটি কাটা হচ্ছে। এসময় ২টি ট্রাক্টর জব্দ করা হয় এবং উপজেলার ঘনশ্যামপুর গ্রামের শফিকুল ইসলাম (৬২) নামক এক ব্যক্তিকে ১৫(১) ধারা অনুযায়ী ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় ও জিজ্ঞাসাবাদ সুত্রে জানা যায় ঘনশ্যামপুর এলাকায় যে কয়েকজন অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে জড়িত, শফিকুল ইসলাম তাদের মধ্যে অন্যতম।

একইসাথে অপর একটি অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকার অপরাধে শানখলা ইউনিয়নের পানছড়ি এলাকার ইদ্রিস আলীর পুত্র
মো: সুমন মিয়াকে ৫০০০০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও জিয়াউর রহমান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews