1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত চুনারুঘাটে এক অসহায় বৃদ্ধা নারীর জমি দখলের পায়তারা করছে একটি ভূমিকেখো চক্র চুনারুঘাটে ইসলামী ছাত্রসেনার প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত স্থবির আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা দেশে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি স্কুল শিক্ষার্থীদের

থানা জ্বালিয়ে দেয়া বৈছাআ’র নেতা মাহদীর জামিন- কালনেত্র

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

 

কালনেত্র প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ থানায় আগুন ধরিয়ে এবং এসআই সন্তোষকে পুড়িয়ে মারার মন্তব্যের অভিযোগে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্যসচিব মাহদী হাসান জামিন পেয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টায় হবিগঞ্জের বিচারিক হাকিম আব্দুল মান্নানের আদালত থেকে ২০০ টাকা মুচলেকা দিয়ে তিনি জামিন লাভ করেন। এই বিষয়টি শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম নিশ্চিত করেছেন।

জামিনের আগের দিন রাতভর বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা আন্দোলন করে। আন্দোলনের মুখে শনিবার দিবাগত রাত ১২টার দিকে মাহদীকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের বাসভবনে নেওয়া হয়েছিল মাহদীকে। তবে আদালত না বসায় রাতে জামিন হয়নি। শনিবার সকাল পর্যন্ত নেতা-কর্মীরা হবিগঞ্জ সদর থানার প্রধান ফটকে অবস্থান করছিলেন।

মাহদীর আইনজীবী আব্দুল মালেক হৃদয় জানান, শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে (পুলিশ অ্যাসল্ট) একটি মামলা করা হয়েছে। মামলার অধিকাংশ ধারা জামিনযোগ্য হওয়ায় আদালত শুনানি শেষে জামিন মঞ্জুর করেন।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে জেলা ডিবি পুলিশ শহরের শায়েস্তানগর এলাকার একটি বাসা থেকে মাহদীকে আটক করে। তার আটক হওয়ার খবর ছড়িয়ে পড়লে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা রাতভর বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়। এমনকি রাজধানীতেও এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি শায়েস্তাগঞ্জ থানার ওসির কক্ষে মাহদীর একটি কথোপকথনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে দিতে গিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় বলেন, ‘বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছিলাম।’ এই মন্তব্যের পরই দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হেফাজতে নেয়।

আজ আদালতের মাধ্যমে জামিন পাওয়ায় মাহদী আপাতত কারামুক্ত হয়েছেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews