1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

শায়েস্তাগঞ্জ থানার ‎ওসিকে হুমকি দাতা বৈষম্যবিরোধী সেই নেতা গ্রেঝতার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

 

‎হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসান শনিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে আটক করেছে।

‎প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জ থানায় সাবেক এক ছাত্রলীগ নেতাকে সঙ্গে নিয়ে আসার সময় মাহাদী হাসান ও থানার কর্মকর্তা মধ্যেকার বাকবিতণ্ডায় জড়িয়ে হুমকি দিয়েছেন। বিষয়টি একটি ছেচল্লিশ সেকেন্ডের ভিডিওতে ধরা পড়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‎ভিডিওতে মাহাদী হাসান বলেন, “আমরা জুলাই অভ্যুত্থানের গভর্নমেন্ট এখানে ফর্ম করেছি। আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করেছেন, আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন।” এছাড়া তিনি বলেন, “বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে আমরা জ্বালাই দিয়েছি।”

‎পুলিশ জানায়, ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দ.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট