1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

হবিগঞ্জে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

চৌধুরী তাওহীদ বিন আজাদ, হবিগঞ্জ : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) হবিগঞ্জে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব জিকে গউছ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব জিকে গউছ বলেন, জাসাস দীর্ঘদিন ধরে গণতন্ত্র, স্বাধীনতার চেতনা ও জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে সাংস্কৃতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও মানুষের ন্যায্য দাবি আদায়ে সাংস্কৃতিক সংগঠনগুলোর অবদান অপরিসীম। তিনি বলেন, আগামী দিনে জাসাসসহ সকল সহযোগী সংগঠনকে আরও ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের পক্ষে কাজ করতে হবে।

অনুষ্ঠানে জাসাসের নেতৃবৃন্দ বলেন, ৪৭ বছরের পথচলায় জাসাস দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জাসাস ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews