1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ ক্ষমতা আইনে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে সেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলামের নির্দেশে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ২নং আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেলিম আহমেদ (৪২) চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের নেতা ও আমুরোড বাজারের জননী ফোন এন্ড ইলেক্টনিক্স এর স্বত্তাধিকারী এবং বনগাঁও গ্রামের বাসিন্দা আঃ নূর মিয়ার ছেলে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপারেশন ডেভিল হান্ট-২ এর আওতায় বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews