Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

আইন-আদালত

স্ত্রী হত্যার ২০ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

By Bertemu
ডিসেম্বর ২৭, ২০২৫ 1 Min Read
০

 

আব্দুল্লাহ আল নোমান (কুড়িগ্রাম প্রতিনিধি):

গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর শ্বশুরকে ফোনে হত্যার কথা জানানোর ঘটনার ২০ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১ ও র‍্যাব-১৩–এর যৌথ অভিযানে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম মো. জালাল হোসেন ওরফে দুলু (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসুনিয়াপাড়া গ্রামের বাসিন্দা। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ মণ্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১–এর কোম্পানি কমান্ডার মো. নাফিজ বিন জামাল শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত গৃহবধূ মাস্তুরা আক্তার (২৮) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার পূর্ব নড়াইল গ্রামের মিরাজুল ইসলামের মেয়ে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা এলাকার রমিজ উদ্দিনের মালিকানাধীন পাঁচতলা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে পারিবারিক কলহের জেরে জালাল হোসেন তার স্ত্রী মাস্তুরা আক্তারকে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর তিনি মরদেহটি কক্ষে তালাবদ্ধ করে রেখে শ্বশুরকে ফোনে হত্যার কথা জানান। খবর পেয়ে বাসন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বাবা মিরাজুল ইসলাম বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, ঘটনার পর অভিযুক্ত জালাল হোসেন আত্মগোপনে কুড়িগ্রামের রাজারহাট থানার নাজিমখান ইউনিয়নের রামকৃষ্ণ মণ্ডলপাড়া এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ ও র‍্যাব-১৩–এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দ.ক.সিআর.২৫

Author

Bertemu

Follow Me
Other Articles
Previous

বাহুবলে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

Next

চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র