1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

বাহুবলে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

নাজমুল ইসলাম হৃদয়, বাহুবল : হবিগঞ্জের বাহুবলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ক্ষমতা আইনে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট-২ অভিযানে আওয়ামী লীগ-যুব লীগের ২ নেতাকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম যোগদানের পর থেকেই সরাসরি নেতৃত্ব দিয়ে ধারাবাহিকভাবে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১) ফেরদৌস আলম (৪৯), স্বস্থিপুর গ্রামের হাফেজ আজিজুর রহমানের ছেলে। সে বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ২০১৬ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

২) মোঃ লিটন আহমেদ (৩৫), পুকুরপাড় গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে । সে বাহুবল উপজেলার ০৭নং ভাদেশ্বর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে বাহুবল মডেল থানা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

এদিকে পুলিশের এ অভিযানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews