1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

হবিগঞ্জে পার্থ–সঞ্জীব জন্মোৎসব; এ যেন সাহিত্য ও সংস্কৃতির মেলা

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের কৃতী সন্তান কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরী এবং কবি, সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পার্থ–সঞ্জীব জন্মোৎসব শুরু হয়েছে গতকাল ২৩ ডিসেম্বর। হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের প্রথম দিন সন্ধ্যায় আলোচনা সভা ও সাহিত্য সম্মাননা প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।

প্রথম দিনের আলোচনায় কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরীর জীবন, সাহিত্যকর্ম এবং বাংলা গবেষণা সাহিত্যে তাঁর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। একই সঙ্গে বাংলা গবেষণা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক জাহান আর খাতুনকে ‘পার্থসারথি চৌধুরী সাহিত্য সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়।

আগামীকাল উৎসবের প্রথম দিনে কবি, সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা, ‘সঞ্জীব চৌধুরী সংগীত সম্মাননা–২০২৫’ প্রদান এবং আবৃত্তি সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এ বছর সংগীত সম্মাননায় ভূষিত হচ্ছেন বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক স্বদেশ দাশ।

উৎসবকে ঘিরে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী বইমেলা ও উদ্যোক্তা মেলাও অনুষ্ঠিত হচ্ছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, সহ সভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, খোয়াই থিয়েটারের নাট্যকর্মী, শব্দকথা লেখক পাঠক ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা শিল্পকলা একাডেমির অভিনয় শিল্পী, গণমাধ্যমকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ এ ছাড়া উপস্থিত ছিলেন নাট্যকর্মী ও শিল্পী ইয়াসিন মাহমুদ, নাট্যকর্মী মো. আরিফ, নাট্যকর্মী রেদোয়ানসহ স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।

গণমাধ্যমকর্মী ও নাট্যকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ জানান, “পার্থ–সঞ্জীব জন্মোৎসব শুধু স্মরণ অনুষ্ঠান নয়, এটি আমাদের সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই আয়োজনের মাধ্যমে তরুণরা পার্থসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরীর চিন্তা, দর্শন ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছে, যা ভবিষ্যৎ সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।”

উল্লেখ্য, হবিগঞ্জের গর্বিত সন্তান পার্থসারথি চৌধুরী ও সঞ্জীব চৌধুরীর জন্মবার্ষিকী আগামী ২৫ ডিসেম্বর।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews