1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

ভূমি, বাসস্থান ও টিউবওয়েল সহ দলিল হস্তান্তর

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

 

স্মরন সিংহ, মৌলভীবাজার : ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজারের সহযোগিতায় এবং গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে এর অর্থায়নে ৫নং কালাপুর ইউনিয়নের ভাগলপুর (পালপাড়া) গ্রামের মায়া রাণী নামক এক গৃহীতাকে ভূমি, বাসস্থান ও একটি টিউবওয়েল প্রদান করা হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১২ঘটিকার সময় বরুণা নাজাত ইসলামী মারকাজ কনফারেন্স হল রুমে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা তাঁর হাতে তুলে দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজাত ইসলামী মারকাজ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে এর চেয়ারম্যান এবং ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার এর প্রধান উপদেষ্টা মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।

বিশেষ অতিথি বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং আরপি নিউজ এর সম্পাদক ও প্রকাশক সৈয়দ আমিরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার সংগঠনের( সভাপতি, হাবিবুর রহমান লোবন; সহ-সভাপতি, মোঃ রাহিন মিয়া; সহ-সভাপতি, মোঃ আনু মিয়া; সাধারণ সম্পাদক, মোঃ শাকেদুর রহমান ; সহ-সাধারণ সম্পাদক, আফজাল হোসেন মুন্না; অর্থ সম্পাদক, মোঃ আমির হোসেন; সাংগঠনিক সম্পাদক, কাওসার আহমেদ ; প্রচার সম্পাদক, পারভেজ হাসান ; সদস্য, ফয়জুর রহমান খোকন, আলী নেওয়াজ, মোঃ রকি আহমেদ, মোঃ সাজু আহমদ ও আমজাদ হোসেন)।

নাজাত ইসলামী মারকাজ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে এর চেয়ারম্যান এবং ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার এর প্রধান উপদেষ্টা মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী বলেন মৌলভীবাজার জেলা ও হবিগঞ্জ জেলায় অসহায় দরিদ্র, ভূমিহীন, সুপেয় পানি পান করার জন্য টিউবওয়েল ৫০০ শতাধিক বিতরণ, প্রতিবন্ধী ব্যাক্তিদের জন্য ১০০ শতাধিক হুইলচেয়ার বিতরণ, জীবিকা নির্বাহের জন্য ৭০টি রিক্সা বিতরণ, ১০,০০০ ( দশ হাজার) অধিক মানুষের কাছে প্যাকেজ খাবার বিতরণ,ঈদ কাপড় ও সামগ্রী বিতরণ, রামাদ্বান মাসে প্যাকেজ বিতরণ, ও ৩ বছর ধরে মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সহয়াতা চলমান রয়েছে।

এধরনের কার্যক্রম ভবিষ্যৎ এ অব্যাহত থাকবে বলে জানান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজাত ইসলামী মারকাজ এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ড ইউ.কে এর চেয়ারম্যান এবং ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার এর প্রধান উপদেষ্টা মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী ও ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার নেতৃবৃন্দ।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews