1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

লাখাইয়ে পুলিশের বিশেষ ডেভিলহান্ট অভিযানে ১ জন গ্রেপ্তার 

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

পারভেজ হাসান লাখাই : হবিগঞ্জের লাখাই থানা পুলিশের বিশেষ ‘ডেভিলহান্ট’ অভিযানে নাশকতা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লিঠন মিয়া (৪০) উপজেলার ৫নং করাব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান সভাপতি এবং সিংহগ্রামের মোঃ দুলন মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল হকের নির্দেশনায় এবং পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। উপজেলার সিংহগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত লিঠন মিয়ার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘ নজরদারির পর গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) তাকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।”

উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews