1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

লাখাইয়ে ‘ডেভিলহান্ট’ অভিযান: আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান ডেভিলহান্ট’ এ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, এসআই মোঃ আখতারুজ্জামান, এসআই বিপুল চন্দ্র দেবনাথ, এসআই প্রণয় কুমার সরকার, এএসআই আব্দুল হাকিমসহ পুলিশের একটি চৌকস দল।

গ্রেফতারকৃতরা হলেন আতাউর রহমান (৪০) তিনি ৫নং করাব ইউনিয়ন যুবলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি এবং করাব গ্রামের মৃত মরম আলীর ছেলে। তাকে উপজেলার কদমতলী বাজার থেকে গ্রেফতার করা হয়।মোঃ মহিবুর রহমান (৫৩) তিনি ১নং লাখাই ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পশ্চিম রুহিতনশী গ্রামের মৃত আব্দুল নুর মুন্সীর ছেলে। তাকে উপজেলা গেট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ধৃত আসামিরা গত ১৫ ডিসেম্বর দায়েরকৃত লাখাই থানার একটি মামলার (মামলা নং-০৮) তদন্তে প্রাপ্ত আসামি। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মোঃ জাহিদুল হক জানান, “জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের ‘ডেভিলহান্ট’ অভিযান চলছে। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট মামলার আসামিদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নির্মূলে পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”.

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews