1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার: নিকোলাস বিশ্বাস শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলে ঘুষ ছাড়া মেলে না এনআইডি সেবা! আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন

গোপালগঞ্জে গাঁজা পাচারকালে মহিলাসহ আটক দুইজন

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

প্রতিবেদক শেখ শোভন আহমেদ 
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার গুপ্তগাতী গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রামের মো. আকু শেখের ছেলে বোরহান শেখ (৪১) ও তার স্ত্রী জামিলা বেগম (৩৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী বোরহান শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য বিক্রির দায়ে বোরহান শেখ ও তার স্ত্রী জামিলাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews