1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার: নিকোলাস বিশ্বাস শরতের ভোরে শীতের আমেজ সিলেট প্রেস ক্লাবে শরতের কবিতা পাঠের আসর চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী “কারাম উৎসব” সম্পন্ন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ হবিগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করেছে উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব বাহুবলে ঘুষ ছাড়া মেলে না এনআইডি সেবা! আহম্মদাবাদে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের উঠান বৈঠক অনুষ্ঠিত চুনারুঘাটে ইশা ব্লাড ব্যাংকের আয়োজনে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন

লাখাইয়ে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার জব্দ

Reporter Name
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

পারভেজ হাসান লাখাই : লাখাইয়ে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার জব্দ করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) লাখাই উপজেলার মোড়াকরি বাজারের ডিলার শিপন ট্রেডার্স এর মালিক সনজিত পালের একটি দোকান থেকে ১৫৮ বস্তা সার জব্দ করা হয়।

১৫৮ বস্তার মধ্যে ৭৯ বস্তা এমওপি যার সরকারী বাজার মূল্য ৭৯ হাজার টাকা, ৬৮ বস্তা ইউরিয়া যার সরকারী বাজার মূল্য ৯১ হাজার ৮ শত টাকা ও টিএসপি ১১ বস্তা যার সরকারী বাজার মূল্য ১৪ হাজার ৮ শত ৫০ টাকা, সর্বমোট ১৫৮ বস্তা সারের সরকারী বাজার মূল্য ১ লক্ষ ৮৫ হাজার ৬ শত ৫০ টাকা।

সার জব্দ কালে সহায়তা করেন লাখাই থানার একদল পুলিশ।

লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ শাহাদুল ইসলাম জানান লাখাই উপজেলার সার পার্শ্ববর্তী উপজেলা বা জেলায় পাচার রোধে মোড়াকরি বাজারে যায়,একটি চা স্টলে চা খাচ্ছিলাম, একটি বন্ধ দোকানের সামনে কয়েকটি সারের দানা পড়ে থাকতে দেখে আমার সন্দেহ হয়,পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম মহোদয় কে অবহিত করে পুলিশের সহযোগিতা নিয়ে দোকানের তালা খোলা হলে সেখানে অবৈধভাবে মজুদ করা ১৫৮ বস্তা সার পাওয়া যায়।

তিনি আরও জানান জব্দকৃত ১৫৮ বস্তা সার ঐ ইউনিয়নের কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে সরকারী কোষাগারে টাকা জমা দেওয়া হবে।

কঠোর হুশিয়ারি করে তিনি আরও বলেন সার পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, কোনভাবেই লাখাই উপজেলার সার অন্য উপজেলা বা জেলায় বিক্রি করতে দেওয়া হবে না।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews