1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন খোয়াই নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ স্হাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক চুনারুঘাটে আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত  স্থানীয় সরকার নির্বাচনে কঠোর যোগ্যতার শর্ত: ট্রাইব্যুনালে অভিযুক্ত ও পলাতকদের ভোটে নিষেধাজ্ঞা বহাল চুনারুঘাটে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে উদ্বিগ্ন স্ত্রী; সাহায্যের আবেদন কাঙ্ক্ষিত স্বপ্নপূরণে হবিগঞ্জ-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক বাংলাদেশের রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক পুনর্গঠন: একটি নতুন জাতীয় রূপরেখা সিলেটে শিল্পকলা একাডেমির ২৪তম চারুকলা প্রদর্শনী উদ্বোধন চুনারুঘাটে বিজ্ঞান ও উদ্ভাবনী মেলা: শিক্ষার্থীদের সৃজনশীল ভাবনায় ভবিষ্যত প্রযুক্তির স্বপ্ন বাহুবলের পর্যটন উন্নয়নের প্রথম শর্ত: অবৈধ বালু উত্তোলন বন্ধ

মাধবপুরে নোয়াপাড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

হবিগঞ্জের মাধবপরুত্বপূর্ণ নোয়াপাড়া রেলস্টেশনে স্থাপিত রেলওয়ে পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফাঁড়িটির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম বলেন, “রেলপথ দেশের মানুষের অন্যতম নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। নোয়াপাড়া স্টেশনে স্থায়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপিত হওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং ট্রেন চলাচলের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।” তিনি আরও বলেন, ফাঁড়ির মাধ্যমে স্টেশন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ খাইরুল ইসলাম তালুকদার। তিনি বলেন, “নোয়াপাড়া রেলস্টেশনকে নিরাপদ রাখতে পুলিশ সদস্যরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন। যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এই ফাঁড়ি কার্যক্রম চালু হওয়ায় রেলস্টেশনে জরুরি সেবা দ্রুত প্রদান, যাত্রীদের হয়রানি কমানো, মালামাল পরিবহনে নিরাপত্তা নিশ্চিত এবং রেললাইন সংলগ্ন এলাকায় অপরাধ প্রতিরোধ আরও সহজ হবে।

স্থানীয়দের আশা, নতুন এই পুলিশ ফাঁড়ির মাধ্যমে নোয়াপাড়ায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং রেলযাত্রা আরও নিরাপদ ও ঝামেলামুক্ত হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট