বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
১৪৪জন জনবল নিয়োগ দিচ্ছে হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয় : নিয়োগ পরীক্ষা ৩১ জুলাই  হবিগঞ্জে জালালাবাদ এসোসিয়েশনের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতের এমপি গাজী নজরুল বহিষ্কার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, তবুও আপাতত কারামুক্তি নয় দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ ধুলিয়াখাল-দিঘলবাগ সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চুনারুঘাট উপজেলা কমিটি গঠন চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা

বকশীগঞ্জে সাবেক মেয়র প্যারোলে মুক্ত,বড় ভাইয়ের জানাজায় অংশগ্রহণ

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

 

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলাম সওদাগর ০৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্ত হয়ে বড় ভাই ছানোয়ার হোসেন ছানু সওদাগরের জানাজায় অংশগ্রহন করেছেন।

২৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুর ৩টার দিকে চার ঘণ্টার জন্য কারাগার থেকে পুলিশ পাহারায় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

পরে তিনি বকশীগঞ্জ পৌর এলাকার সওদাগর পাড়ায় নিজ বাড়ীতে পৌঁছে বড় ভাই ছানোয়ার হোসেন সানু সওদাগরের জানাজায় অংশ নেন। জানাজা শেষে সন্ধ্যা ৭টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

গতকাল বুধবার রাত ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন সানু সওদাগর (৬০)।

মৃত্যুর খবর পেয়ে শেষ বারের মত বড় ভাইয়ের জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করে তার পরিবার। আবেদনের প্রেক্ষিতে কঠোর নিরাপত্তায় সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে জানাজা মাঠে নিয়ে আসে পুলিশ।

জানা যায়, গত ১২ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই গণঅভ্যুত্থানের সময় রিপন হত্যা ও নাশকতার মামলার আসামি হিসেবে তিনি বর্তমানে জামালপুর জেলা কারাগারে রয়েছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, সাবেক মেয়রকে জানাজায় অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ। জানাজা শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews