1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

নবীগঞ্জে একঝাক যুবকের জামাতে যোগদান- বরণ করেন এমপি প্রার্থী শাহজাহান আলী

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

 

নাজমুল ইসলাম হৃদয় : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯ নং বাউসা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এক ঝাক তরুণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এতে এলাকায় নতুন রাজনৈতিক প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের এমপি পদপ্রার্থী জননেতা মোঃ শাহজাহান আলী।

তিনি নবাগত সদস্যদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান। এসময় তিনি বলেন, “নৈতিক সমাজ গঠন ও মানুষকে সঠিক পথে উদ্বুদ্ধ করতে সংগঠনের আদর্শকে ছড়িয়ে দিতে হবে। আপনাদের যোগদান আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

যোগদানকারী ব্যক্তিরা জানান, ন্যায়ভিত্তিক সমাজ গঠন, সুশাসন প্রতিষ্ঠা এবং সংগঠনের নীতি-আদর্শে বিশ্বাস থেকেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসীর উপস্থিতি ছিল নজরকাড়া। এতে ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট