1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

চুনারুঘাটে আমু চা বাগানে জামায়াত প্রার্থীর জনসংযোগ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আমু চা বাগানে জনসংযোগ করেন হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের দাঁড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার (২১ নভেম্বর) এ জনসংযোগ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোস্তফা হোসাইন মস্তু, আহম্মদাবাদ জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুহেল আহম্মেদ । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কার্যনির্বাহী সদস্য মো. এমদাদুল হক চৌধুরী।

গণসংযোগে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী কাজী মাওলানা মুখলিছুর রহমান বলেন, চা শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ শ্রমিকদের কল্যাণে যা যা করা দরকার বাংলাদেশ জামায়াত ইসলামী তা করবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চা শ্রমিক সন্তানদেরকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আহমদাবাদ ইউনিয়ন জামাতের সভাপতি মোস্তফা হোসেন বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করতে চাই এবং শ্রমিকদের উন্নত জীবন যাপনের ব্যবস্থা করতে চাই।

মতবিনিময় সভায় বিপুল সংখ্যক স্থানীয় চা শ্রমিক উপস্থিত ছিলো।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews