1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

চুনারুঘাটে বিএনপি প্রার্থী ফয়সলের সমর্থনে ছাত্রদলের পথসভা ও মিছিল অনুষ্ঠিত

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫


‎মোঃ জসিম মিয়া, চুনারুঘাট: ‎হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের প্রতি সমর্থন জানিয়ে চুনারুঘাটে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে পথসভা, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচিকে কেন্দ্র করে পৌরশহর জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের ঢল ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

‎পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোল চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার। তিনি বলেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

‎পথসভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার, যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক কারা-নির্যাতিত সৈয়দ আবু নাঈম হালিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান রুমন প্রমুখ।

‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান। যৌথভাবে সঞ্চালনা করেন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল সিদ্দিকী ও শাহ্ নেওয়াজ। সভায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মুকিদ।

‎বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংগঠনিক শক্তিকে আরও দৃঢ় করতে হবে। ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সলের পক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। একইসঙ্গে শৃঙ্খলাবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রতি গুরুত্ব আরোপ করেন।

‎পথসভার আগে অনুষ্ঠিত বর্ণাঢ্য মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভাস্থলে এসে শেষ হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট