বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

ক্ষমতা কখনো স্থায়ী নয়, স্থায়ী হয় শুধু মানুষের আস্থা- শাম্মি আক্তার

  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

 

কালনেত্র প্রতিবেদন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্হানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার বলেন, রাজনীতি কোনো ব্যক্তিগত আক্রোশ বা প্রতিহিংসার মাঠ নয়—এটা মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়নের পথচলার নাম। যে রাজনীতি জনগণের মুখে হাসি ফোটায়, সেটাই প্রকৃত গণতন্ত্রের রূপ। আজ দেশকে বদলাতে হলে দরকার স্বচ্ছ নেতৃত্ব, জবাবদিহিতা ও নৈতিক সাহস। কারণ ক্ষমতা কখনো স্থায়ী নয়, স্থায়ী হয় শুধু মানুষের আস্থা।

তিনি আরও বলেন, জনগণ যখন রাজনীতির মালিক হয়, তখন রাষ্ট্র এগিয়ে যায়; আর যখন রাজনীতি ব্যক্তির হাতে বন্দী হয়, তখন দেশ পিছিয়ে পড়ে। তাই নতুন প্রজন্মকে সত্য, সততা ও সেবার শক্তি নিয়ে এগিয়ে আসতেই হবে- কারণ ভবিষ্যৎ বদলানোর দায়িত্ব আজ তাদের হাতেই।

সর্বশেষ তিনি মানবিক বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার বাস্তবায়নে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews