1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

ভালবাসায় সিক্ত হয়ে ঘরে ফিরলেন বিএনপি নেতা সৈয়দ লিয়াকত হাসান

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

 

শত শত মোটরসাইকেল শোভাযাত্রায় অভ্যর্থনা নেতাকর্মীদের

চুনারুঘাট প্রতিনিধি: দলীয় পদত্যাগপত্র প্রত্যাহারের পর নিজ এলাকায় ফেরার পথে অভূতপূর্ব ভালোবাসায় সিক্ত হলেন চুনারুঘাটের জনপ্রিয় নেতা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান। বুধবার (১৯ নভেম্বর)সকালে ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ হয়ে বাড়ির পথে ফেরার সময় তাকে স্বাগত জানাতে বিভিন্ন ইউনিয়ন থেকে আসেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ।

শায়েস্তাগঞ্জ থেকে চুনারুঘাট পর্যন্ত দীর্ঘ পথজুড়ে চলে মোটরসাইকেলের বিশাল শোভাযাত্রা। ঢাক-ঢোল, স্লোগান আর ফুলেল শুভেচ্ছায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পথের দুই ধারে দাঁড়িয়ে নারী-পুরুষ, যুবক-যুবতীসহ সর্বস্তরের মানুষ ভালোবাসা ও উচ্ছ্বাসে অভ্যর্থনা জানান তাদের প্রিয় এই নেতাকে। নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে তাকে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সালেম মোঃ শফিকুর রহমান, উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক আবু নাঈম হালিম, স্বেচ্ছাসেবক দল নেতা আজাদ তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সুজন, ছাত্রদল-যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও পদত্যাগপত্র প্রত্যাহারের ঘোষণার পর থেকেই লিয়াকত হাসানকে এক নজর দেখার জন্য মানুষের মাঝে তীব্র আগ্রহ তৈরি হয়। তার দীর্ঘদিনের জনপ্রিয়তা, সদালাপী স্বভাব এবং মানুষের প্রতি আন্তরিকতার কারণেই এই দিনটি পরিণত হয় স্বতঃস্ফূর্ত গণঅভ্যর্থনায়।

ভালোবাসায় আপ্লুত হয়ে সৈয়দ লিয়াকত হাসান বলেন—
“চুনারুঘাটবাসী সবসময়ই আমার শক্তি। মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসকে আমি দায়িত্ব হিসেবে গ্রহণ করি। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও নিবেদিত হয়ে কাজ করতে চাই।”

তার প্রত্যাবর্তনকে ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনতার এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে—তিনি এখনও চুনারুঘাটের অন্যতম গ্রহণযোগ্য ও প্রভাবশালী জননেতা।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট