1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
কর্মসংস্থান প্রকল্পের আওতায় দরিদ্র মরম আলীর পাশে “আলোর অঙ্গীকার” প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপকেন্দ্র করা যাবে না চুনারুঘাটে বিএনপি নেতাকে কুপিয়ে জখম: থানায় অভিযোগ; বহিস্কার ছাত্রদল নেতা কামরুল সফল উদ্যোক্তা চুনারুঘাটের ইমরান: সোগান মন্ত্রী তেল রপ্তানি করে আয় করছেন বৈদেশী মুদ্রা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! হবিগঞ্জে মধুমতি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান: ভুয়া চিকিৎসক আটক চুনারুঘাটে ইনডোর স্পোর্টসের নতুন যুগের সূচনায় ‘Gamezone Chunarughat’ দীর্ঘ ছুটি শেষে স্কুল-মাদ্রাসা খুলছে আজ তোমারে নো ভালা লাগছে আমার দুই নয়নে’ || শিল্প-সাহিত্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির চার পাঠ্যবই অনুমোদন

বাহুবলে সিলিকা বালু প্রতিরোধে রাতের অভিযানে ইউএনও–এসিল্যান্ড

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

 

বাহুবল প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি ও আমতলী চা বাগান এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন প্রতিরোধে রাতের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১৮ নভেম্বর) রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন বাহুবল উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিনের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মোঃ মাহবুবুল ইসলাম।

অভিযানকালে বাগানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবৈধ সিলিকা বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া পর্যবেক্ষণ জোরদার এবং নিয়মিত মনিটরিংয়ের জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা।

এদিকে সিলিকা বালু চুরি ও অবৈধ উত্তোলনে জড়িত কতিপয় ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযানে দায়িত্বশীলরা জানিয়েছেন, ভবিষ্যতেও অবৈধ কাজে জড়িত ব্যক্তি বা চক্রকে আইনের আওতায় আনা হবে।

স্থানীয়দের সতর্ক করে উপজেলা প্রশাসন জানিয়েছে—অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন বন্ধ না করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews