1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

মোঃ হারুন অর রশিদ 

শেরপুর জেলার নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মােরসালিন মেহেদীর ওপর অমানবিক শারীরিক হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আয়ােজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসৃচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হােসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম, এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মােহাম্মদ রাকিবুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা, উপজেলা মৎস্য কর্মকর্তা হােসনে আরা বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারজানা রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আন্নিযা আফরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাকলী আক্তার, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, বিআরডিবি কর্মকর্তা কাজী সােয়াইব আজমী, সহকারী গণগ্রন্থাগারিক মােখলেছুর রহমান এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিন্ড সুপারভাইজার মােশারফ হােসেন প্রমুখ।

বক্তারা বলেন, কৃষিবিদ শাহরিয়ার মােরসালিন মেহেদীর ওপর নৃশংস হামলা আমাদের গভীরভাবে ম্মাহত করেছে। সরকারি দায়িত্ব পালনকালে একজন কর্মকর্তার ওপর এমন হামলা কোনভাবেই গ্রহণযােগ্য নয়। আমরা এর সুষ্ঠ তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা হােক, যাতে তারা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews