বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জ-৪ আসনে জামায়াত প্রার্থীর বিশাল গণসংযোগ

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা কাজী মুখলিছুর রহমানের নেতৃত্বে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দিনব্যাপী তিনি চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে মাওলানা কাজী মুখলিছুর রহমান বলেন,“দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে আমরা ইনশাআল্লাহ একটি সুশাসনভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবো।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষ এখন পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে যারা জনগণকে বঞ্চিত করে আসছে, তাদের প্রতি জনমনে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও তরুণ সমাজের বিপুল জনসমাগম। এলাকায় সর্বস্তরের জনগণ দাঁড়িপাল্লা মার্কার প্রতি সমর্থন জানান বলে জানা গেছে।

এ সময় বক্তারা বলেন, মাওলানা কাজী মুখলিছুর রহমান একজন নীতিবান, শিক্ষিত ও সমাজসেবক মানুষ। তাঁকে বিজয়ী করা মানে ন্যায়ের পক্ষে একটি অবস্থান নেওয়া।

গণসংযোগ শেষে তিনি এলাকার বয়োবৃদ্ধ, আলেম-ওলামা ও গরিব-অসহায় মানুষের খোঁজখবর নেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews