Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

নাবালিকা ভাগ্নিকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেফতার।

By কালনেত্র
নভেম্বর ৮, ২০২৫ 1 Min Read
০

 

মোঃ হারুন অর রশিদ

জামালপুরের বকশীগঞ্জে নাবালিকা ভাগ্নিকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে ধর্ষণের অভিযোগে খালুকে গ্রেফতার করেছে পুলিশ।

০৭ (নভেম্বর) শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বগারচর আলুরচর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত খালুর নাম লুৎফর রহমান। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ধর্ষনের ঘটনা ঘটে এবং শুক্রবার কিশোরীর মা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করার পরই অভিযান চালিয়ে অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ছোট বোনকে সাথে নিয়ে নানার বাড়ি বগারচর ইউনিয়নের আলুরচর বেড়াতে যান ওই কিশোরী। রাতে পা ব্যাথার কথা বললে খালু লুৎফর রহমান তাদেরকে ব্যাথার ঔষধের পরিবর্তে ঘুমের ঔষধ এনে দেন। বুঝতে না পেরে তারা দুই বোন ব্যাথার ঔষধ মনে করে ঘুমের ঔষধ খান। ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়লে খালু লুৎফর রহমান কিশোরীকে ধর্ষণ করেন। ঘুম ভেঙ্গে গেলে কিশোরী নিজেকে উলঙ্গ অবস্থায় দেখতে পায় এবং লুৎফর রহমানকে তার পাশে বসে থাকতে দেখে ডাকচিৎকার দেয়। পরবর্তীতে বিষয়টি তার মাকে জানালে শুক্রবার রাতে লুৎফর রহমান ও তার স্ত্রী বাকফুল বেগমকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর মা।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের জাতীয় সংহতি দিবস পালন

Next

বকশীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে  ২ জনের কারাদণ্ড

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র