1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

গাজীপুর ইউনিয়ন ছাত্রদলের জাতীয় সংহতি দিবস পালন

Reporter Name
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

 

মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে ছাত্রদলের আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ইউনিয়ন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  ফজলুর রহমান রিয়াদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুহেল মিয়ার পরিচালনায় সংগঠনের নেতাকর্মীগণ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ৭ নভেম্বর কেবল একটি দিন নয়, এটি জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনাকে পুনর্জাগরণের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক শক্তি দেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আমাদের লক্ষ্য তার আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়া।

আরও বলেন, আমাদের এ কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ স্মরণ করা হচ্ছে। পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে সকলকে মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানানো হয়।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews