বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

হবিগঞ্জ-৪ আসনে বিএনপি’র প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি।। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপি’র এমপি প্রার্থী হিসেবে সৈয়দ মোহাম্মদ ফয়সালের নাম ঘোষনা করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে গুলশানের বিএনপি’র চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষনা করেন।

তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীদের মতামত ও দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে এই প্রার্থী নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চুনারুঘাট-মাধবপুর উপজেলায় বিএনপিকে সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সৈয়দ মোহাম্মদ ফয়সল। তার অভিজ্ঞতা ও স্থানীয় জনপ্রিয়তাকে ভিত্তি করে তাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সৈয়দ মোহাম্মদ ফয়সালের নাম ঘোষনার পরে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।

মাধবপুর উপজেলা বিএনপি সভাপতি শামসুল হক কামাল বলেন, চুনারুঘাট-মাধবপুরের ঐক্যের প্রতীক সৈয়দ মোহাম্মদ ফয়সালকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এ আসনটি আমরা বিএনপি প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক রহমানকে উপহার দেব। মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, “সৈয়দ মোহাম্মদ ফয়সল” বিএনপি’র মনোনয়ন পাওয়ায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আনবেন।বিএনপি নেতা ও চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন শামছু বলেন, এ আসনে সৈয়দ মোহাম্মদ ফয়সলকে প্রার্থী করায় ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews