1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

লাখাইয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, দুই সমবায়ীকে সম্মাননা

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় হবিগঞ্জের লাখাই উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। শনিবার, ১লা নভেম্বর ২০২৫ ইং তারিখে উপজেলা সভা কক্ষে এই দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১ ঘটিকায় জাতীয় পতাকা ও জাতীয় সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন দেবদুলাল।সভাপতিত্ব করেন রুপালি রানী পাল, উপজেলা সমবায় অফিসার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুপম দাস অনুপ, উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সঞ্চালনা করেন মাহফুজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার। বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলী নেওয়াজ সভাপতি প্রেস ক্লাব লাখাই ,জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, বাহার উদ্দিন লাখাই প্রেসক্লাবের সেক্রেটারি, এম এ ওয়াহেদ, সিনিয়র সাংবাদিক, সাংবাদিক পারভেজ হাসান।

সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ, নোমান মিয়া সহ অনেকে।

আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ সমবায়ের গুরুত্ব ও দেশের অর্থনীতিতে এর ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। অন্যান্য বক্তারা সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এবারের ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে সমবায়ে বিশেষ অবদানের জন্য দুইজন সমবায়ীকে উপজেলা শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা প্রদান করা হয়। সমবায় সংগঠনের সদস্যবৃন্দ এসময় উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান।

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ, যারা সমবায় দিবসের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট