Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

লাখাইয়ে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের মঞ্চে দুষ্কৃতকারীদের অগ্নিসংযোগ

By কালনেত্র
অক্টোবর ৩১, ২০২৫ 1 Min Read
০

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলার মশাদিয়া মিনি ফুটবল স্টেডিয়ামে চলমান ‘শহীদ জিয়াউর রহমান স্মৃতি মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের’ মঞ্চে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ৩০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে।

উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের মঞ্চ কে বা কারা আগুনে পুড়িয়ে দিয়েছে, তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাখাই উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল এবং খেলা সেমিফাইনাল পর্যন্ত চলছিল। খেলাধুলার উচ্ছ্বাসে ভরা মাঠের এমন একটি মঞ্চে দুষ্কৃতকারীরা আগুন দেওয়ায় স্থানীয়দের মাঝে নিন্দার ঝড় উঠেছে।

এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, “কে বা কারা আগুন লাগিয়েছে, এখন পর্যন্ত তা জানা যায়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং এ ব্যাপারে তদন্তে আছে।”

ওসি আরও জানান যে, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর হিন্দু সম্মেলন

Next

চুনারুঘাটে খোয়াই নদী থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র