1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর হিন্দু সম্মেলন

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

 

খুলনার ডুমুরিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। হিন্দু কমিটির উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

উপজেলা সনাতন শাখার উদ্যোগে হিন্দুদের সম্মানে আয়োজিত সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি দেব প্রসাদ মণ্ডল।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘স্বাধীনতার পর যারাই দেশ পরিচালনা করেছে, তারা সবাই হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করেছে নিজেদের ভাগ্যোন্নয়নের জন্য। এবার হিন্দুদের প্রকৃত উন্নয়ন ও অবকাঠামো গড়ার জন্য প্রয়োজন ইসলামী সরকার।’

তিনি আরও বলেন, ‘লাঙলের শাসন দেখেছি, ধানের শীষের শাসন দেখেছি, নৌকার শাসনও দেখেছি এখন সময় এসেছে দাড়িপাল্লার শাসন দেখার। দেড় হাজার শহীদ ও ৪০ হাজার আহতের ত্যাগে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা ঢাবি, চবি, রাবি ও জাবিসহ বিশ্ববিদ্যালয়গুলোয় স্পষ্ট। আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীও সেই পরিবর্তনের বার্তা দেবে।’

তিনি আরও যোগ করেন, ‘যারা দাঁড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের ভয় দেখাচ্ছে, তাদের হুমকিতে কেউ আর ভয় পাবে না। হিন্দুদের ওপর আঘাত এলে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে।’

ডুমুরিয়াকে সন্ত্রাসমুক্ত করার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এ এলাকা একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। আমি সংসদ সদস্য থাকাকালে ডুমুরিয়াকে সন্ত্রাসমুক্ত করেছি। আবার সুযোগ পেলে ডুমুরিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. হরিদাস মণ্ডল, কানাই লাল কর্মকার, বিপ্লব সরকার, কার্তিক চন্দ্র সরকার, নারায়ণ রাহা, বিশ্বনাথ দাস, তন্ময় মণ্ডল, নিরঞ্জন রায়, প্রদীপ কুমার সরকার, অরুণ কুমার আচার্যসহ স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতারা।

সভা শেষে একটি গণমিছিল ডুমুরিয়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট