বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে কোয়াব কমিটিতে সভাপতি শাহ নেওয়াজের সঙ্গী হলেন যারা বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ

তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে গাজীপুরে শাম্মির বিশাল জনসভা

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

 

মনির সরকার, কালনেত্র: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ❝রাষ্ট্র মেরামতের ৩১ দফা❞ কর্মসূচি বাস্তবায়নের দাবিতে চুনারুঘাটের আসামপাড়া বাজারে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে গাজীপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক এমপি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী, (চুনারুঘাট-মাধবপুর) হবিগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী শাম্মি আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক তালুকদার। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আজিজুল হক আজিজ।

গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর সৈকত আলী সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার রূপরেখা।

নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও রাজনৈতিক নিপীড়নের কারণে দেশ আজ গভীর সংকটে নিমজ্জিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো রাষ্ট্র মেরামতের কর্মসূচি বাস্তবায়ন।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভায় অংশ নিয়ে সমাবেশস্থল মুখর করে তোলেন।

সভা শেষে প্রধান অতিথি সাবেক এমপি শাম্মি আক্তার বলেন, ❝বাংলাদেশকে জনগণের প্রকৃত রাষ্ট্রে রূপ দিতে হলে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। আর জনগণই হবে সেই পরিবর্তনের চালিকা শক্তি❞

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews