1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

নবীগঞ্জে নিখোঁজের একদিন পর হাওর থেকে মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার 

Reporter Name
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওরের একটি জলাশয় থেকে মানিক লাল দাশ (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের চরগাঁও এলাকার শৌলাগড় হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ ওই ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত রসময় দাশের ছেলে।

পুলিশ জানায়, বুধবার সকালে প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছিলেন মানিক লাল দাশ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় জেলেরা শৌলাগড় হাওরের জলাশয়ে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “নিখোঁজের একদিন পর শৌলাগড় হাওর থেকে মুক্তিযোদ্ধা মানিক লাল দাশের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews