বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাহুবল মডেল থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন মো. আলী আশরাফ হবিগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা: পুলিশের অভিযান বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন চুনারুঘাটের নাসির বাহুবলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদন্ড আলোচিত শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা কে কুলাউড়ায় যোগদানের নির্দেশ মানুষের নিরাপত্তা ও উন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ: এমপি ফয়সল  হাবিব খোকন এর রম্য কবিতা “তোমার শিল্প, আমার কলা” ৮ ধরনের পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া পরিচালনা কমিটি গঠনের নির্দেশ মাধবপুরে ফ্লাইওভার বিতর্কে সমাধানের আশ্বাস দিলেন এমপি ফয়সল

শায়েস্তাগঞ্জে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য সহ দুইজন আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রসাধনী পণ্য সামগ্রী সহ দুইজনকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল বেলা হাইওয়ে থানার সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন পুলিশ।

এসময় হাইওয়ে থানার এসআই তমল সরকার এর নেতৃত্বে থানার একদল পুলিশ সিলেট – ঢাকা মহাসড়কে ঢাকা গামী এস এ পরিবহন কাভার্ড ভ্যান ( রেজিঃ নং ঢাকা মেট্রো – অ- ১৩ – ১০০২) সন্দেহ মূলক আটক করার জন্য সিগনাল দিয়ে থামানো হয়। তখন কাভার্ড ভ্যান এর পেছনে দরজা খুলে ভারতীয় সামগ্রী দেখতে পেয়ে শুল্ক ফাঁকি দিয়ে মহাসড়কে দিয়ে আনা । এ দৃশ্য দেখে বিপুল পরিমাণ ভারতীয় সামগ্রী সহ কাভার্ড ভ্যান থানায় নিয়ে যায় ।

শায়েস্তাগঞ্জ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদ কর্মীদের উপস্থিতিতে কাভার্ড ভ্যান দরজা খুলে দেখে বিপুল পরিমাণ ভারতীয় কিটক্যাট, স্নিকার্স , প্যাট্রন, স্কিনশাইন সহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের চকলেট সহ বিভিন্ন প্রসাধনী পণ্য সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যে আনুমানিক বাজার মূল্য ২২ লাখ ৬০ হাজার ১৬০ টাকা ।

আটককৃতরা হলেন – নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে কাভার্ড ভ্যান চালক মোঃ আব্দুর রহিম (৪০) এবং শরীয়তপুর জেলার জাজিরা থানার কদমআলী গ্রামের আইয়ুব আলী শেখ ছেলে কাভার্ড ভ্যান হেলপার মোঃ সৌরভ আলী (১৯)।

এবিষয়ে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন , হাইওয়ে পুলিশ এখন শুধু ট্রাফিক নিয়ন্ত্রণ বা দুর্ঘটনা প্রতিরোধেই সীমাবদ্ধ নয়, আমরা জাতীয় অর্থ নীতিতে ক্ষতি গ্রস্তকারী অবৈধ পণ্য প্রবাহ রোধে ও প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি । শায়েস্তাগঞ্জে মহাসড়কে এই অভিযানে সেই দায়িত্ব বোধেরই স্পট প্রমাণ । তিনি আরো বলেন – পাচার চক্রের মূল উৎস শনাক্তে তদন্ত চলছে এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের নজরদারি আরো জোরদার করা হবে ।

এদিকে স্থানীয় সচেতন মহল হাইওয়ে পুলিশের উদ্যোগকে অনেক প্রসংশা করে বলছেন। যেভাবে হাইওয়ে পুলিশ মহাসড়কে কাজ করছে , তাতে মহাসড়কে অবৈধ পণ্যের প্রবাহ অনেকটাই কমে আসবে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন , কাভার্ড ভ্যান ,, ভারতীয় জব্দকৃত বিভিন্ন পণ্য সামগ্রী ও দুই জন আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized By BreakingNews