Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

হবিগঞ্জে বিজিবির অভিযানে কোটি টাকার পণ্য জব্দ

By কালনেত্র
অক্টোবর ১৯, ২০২৫ 1 Min Read
০

 

সারোয়ার নেওয়াজ শামীম, চুনারুঘাট: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করেছে।

বিজিবি জানায়, ১৭ অক্টোবর রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৩৬৭) থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকের ভেতরে মাছের খাবার ও সারের বস্তার আড়ালে লুকানো ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পণ্যের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। জব্দকৃত ট্রাকসহ পণ্যের মূল্য আনুমানিক সোয়া এক কোটি টাকা।

পরদিন ১৮ অক্টোবর সকালে সাতছড়ি-চুনারুঘাট সড়কে বিজিবির আরেকটি টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কাশ্মীরি শাল, শাড়ি, থ্রিপিস, জিরা ও ফুচকা জব্দ করে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ২২ লাখ ৮০ হাজার টাকা।

জব্দকৃত পণ্য ও ট্রাক হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে।

বি জি বি জানায়, চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষা সংক্রান্ত ক্যাম্পেইন শুরু

Next

চুনারুঘাটে নিজ গ্রামে সরকারী কর্ম কমিশন সচিবকে সংবর্ধনা প্রদান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র