1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটেে মাদক বিরোধী র‍্যালি ‎বাহুবলে জিরার ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ হবিগঞ্জ থেকে বালির ট্রাকে লুকিয়ে পরিবহন কালে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি চুনারুঘাটে চোর চক্রের মূলহোতা মিজানকে বানিয়াচং থেকে আটক, ট্রাক্টর চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর উদ্বোধন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে লাখাইয়ের চিকিৎসাসেবা  শেষে এসেও আলোচনার শীর্ষে এমপি ভ্রাতা সাইফুল; তফসিল ঘোষণা না হলেও জোরেশোরে বইছে আহম্মদাবাদে নির্বাচনী হাওয়া চুনারুঘাটে উলামা পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ও হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামীকাল  আহম্মদাবাদ ইউনিয়ন নির্বাচন: চেয়ারম্যান পদে নতুন চমক সংসদ সদস্য শাম্মী’র ছোট ভাই সাইফুল ইসলাম গাজীপুর স্কুলের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি নোমান আহমেদ নির্বাচিত

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা 

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

নাহিদ মিয়া, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধ ও অনিয়মে জড়িত ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদ বিন কাশেম এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর যৌথভাবে অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে লাইসেন্স নবায়ন না থাকা, অনুমোদনবিহীন কার্যক্রম, প্রশিক্ষণবিহীন কর্মচারী দ্বারা সেবা প্রদানসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে রোগী হয়রানির অভিযোগে জড়িত এক দালালকে ৩০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় মাধবপুর থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, “জনস্বাস্থ্য সেবা সঠিকভাবে নিশ্চিত করতে অননুমোদিত ও অনিয়মে জড়িত ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয় প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews