1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গুরু ও পিতা-মাতা; যাদের ঋণ শোধ হয় না দুর্গাপূজার নিরাপত্তায় এসআরবি-৯-এর বিশেষ নজরদারি, মাঠে বোমা নিষ্ক্রিয়করণ দল মিরপুরে তীব্র যানজট, নিয়মিত ট্রাফিক পুলিশ না থাকায় জনদুর্ভোগ চুনারুঘাটে চেয়ারম্যান প্রার্থী মারুফের মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ইউএনও-র সাথে চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মতবিনিময়  চুনারুঘাট সরকারি কলেজের সামনে অবৈধ বাণিজ্য মেলা: ৫ জনের কারাদণ্ড চুনারুঘাটে চা-বাগান এলাকায় তিন বন্ধুর মোটরসাইকেল দুর্ঘটনা: প্রাণ গেল একজনের, আশঙ্কাজনক ২ স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ ক্যান্সার আক্রান্ত পারভীন আক্তার কে আর্থিক সহযোগিতা করলেন মানবিক বিল্লাল মিয়া চুনারুঘাটের অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য উদাহরণ ছয়শ্রীর দূর্গোৎসব

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আসামি সজল দাশ সপরিবারে ভারতে পালানোর চেষ্টা!

Reporter Name
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সজল দাশ সপরিবারে ভারতে পালানোর পরিকল্পনা করছেন—এমন তথ্য নিশ্চিত করেছে একাধিক সূত্র। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার অন্যতম অভিযুক্ত এই নেতা আওয়ামী লীগ সরকারের আমলেই নানা অপকর্মে জড়িত ছিলেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।

আমাদের অনুসন্ধানী টিমের প্রাপ্ত তথ্যে জানা যায়, ক্ষমতার কাছাকাছি থাকায় সজল দাশ দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন। দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় প্রভাব খাটিয়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির একাধিক প্রমাণ এরই মধ্যে পত্রিকায় প্রকাশিত হয়েছে।

নতুন অনুসন্ধানে দেখা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন এবং সীমান্ত এলাকা হয়ে সপরিবারে ভারতে পাড়ি জমানোর প্রস্তুতি নিচ্ছেন। ভারতীয় ব্যবসায়ী সুকেশ পালের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে।

সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব ব্যক্তি বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন, তাদের কেউ যেন সীমান্ত অতিক্রম করতে না পারে—সে বিষয়ে কড়া নজরদারি চলছে।

অন্যদিকে, সিলেটের এক পাথর ব্যবসায়ীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে নিরাপদে দেশত্যাগের লক্ষ্যে সিলেট অঞ্চলের সীমান্তপথ বেছে নিয়েছেন সজল দাশ।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে জানা গেছে, সজল দাশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews