1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

লাখাইয়ে পুলিশের অভিযানে ইয়াবা সহ আটক ২

Reporter Name
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

জুবায়ের আহমেদ, লাখাই প্রতিনিধি:৷ হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক রয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, আজ সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) আকতারুজ্জামান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার তিসকারপুর এলাকায় অভিযান চালান।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের তোফাজ্জুল রহমান (১৯) এবং একই গ্রামের লাইন মিয়া (১৭) নামে দুই ইয়াবা কারবারিকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আটক আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আজ (১৩ অক্টোবর, সোমবার) তাদেরকে হবিগঞ্জ জেলা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews