1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাচ্চাদের সাথে মসজিদে ইফতারির সংষ্কৃতি ও ফজিলত  অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর ফজিলত ইউরোপ নেয়ার কথা বলে ১২ লাখ টাকা আত্মসাৎ ; বাচ্চুর নামে মামলা ও সমন জারি  কর্মমূখী শিক্ষা ও দক্ষতার মাধ্যমে দারিদ্রতা দূর হবে- সৈয়দ ইশতিয়াক  আমরা চাই সবাই স্বনির্ভর হোক: এমপি পুত্র ইশতিয়াক  বড় পরিসরে সহায়তা বঞ্চিত আনু মিয়া, ছোট পরিসরে তৃপ্ত প্রতারণার শিকার অনলাইন ক্রেতা, প্রশ্নবিদ্ধ ডিজিটাল বাণিজ্   চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে রুমন আলোচনায় নব-নির্বাচিত হুইপ জি কে গউছকে খোয়াই থিয়েটারের ফুলেল শুভেচ্ছা নাসিরনগরে সুদের লেনদেনকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত

বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রদল নেতার মতবিনিময়

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

মোঃ হারুন অর রশিদ: বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন মতবিনিময় করেছেন।

শনিবার (১৩ অক্টোবর) দুপুর ২ টায় মডেল মসজিদ মিলনায়তনে বকশীগঞ্জ কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভা করেছেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন বলেন, বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র ও ভোটাধিকারের সংকট উত্তরণের একমাত্র পথ হলো জনগণের ঐক্য। বিএনপি সেই ঐক্যের প্রতীক হয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগনের সরকার গঠন করতে চায়।
তিনি আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্টকাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সবাই’কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ও সাংবাদিকদের সহযোগিতা চান, শাহজাহান শাওন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারদের যতো দাবি আছে, বকশীগঞ্জ দেওয়ানগঞ্জের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের সাথে কথা বলে আপনাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো এবং কেউ যেন আপনাদের হয়রানি না করতে পারে, সব সময় আপনাদের পাশে থাকবো বলে আশ্বাস দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট