1. live@kaalnetro.com : Bertemu : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা নজরুল ইসলাম মোল্লার

দৈনিক কালনেত্র
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

 

নাফিজ মাহমুদ হাওলাদার: দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেছেন, “দল বা সমাজে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার কোনো ছাড় নেই। বিএনপি জনগণের দল— এখানে দুর্নীতিবাজদের জায়গা নেই।”

সম্প্রতি বরগুনায় এক মতবিনিময় সভায় তিনি এই সতর্কবার্তা দেন। নজরুল ইসলাম মোল্লা বলেন, বিএনপি সব সময়ই গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিশ্বাস করে। কিন্তু সেই লক্ষ্য পূরণে দলের ভেতর থেকেই যদি কেউ স্বার্থসিদ্ধির চেষ্টা করে বা দুর্নীতির আশ্রয় নেয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি রাজনৈতিক পরিবেশ চাই যেখানে সততা, ত্যাগ ও দায়িত্ববোধ থাকবে। এখন সময় এসেছে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একজোট হওয়ার। বিএনপিকে শক্তিশালী করতে হলে দলের ভেতর থেকে দুর্নীতি, বিশৃঙ্খলা ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতেই হবে।”

সভায় বক্তারা বলেন, বরগুনা জেলায় বিএনপিকে আরও শক্তিশালী করতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করা প্রয়োজন। তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার পাশাপাশি গণমানুষের আস্থা অর্জনই এখন মূল লক্ষ্য।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট