1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন হবিগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সামগ্রী বিতরণ জঙ্গিবাদের উত্থান ও বিবর্তন: বিভিন্ন সরকারের ভূমিকা, বর্তমান চ্যালেঞ্জ  চুনারুঘাটে মামলাবাজ হোসেন আলী মীর পুলিশের খাঁচায় আবারও বন্দি  পরোয়ানা হাতে পেলেই গ্রেপ্তার নয়, যাচাই করতে হবে সত্যতা স্বাধীনতার ৫৪ বছরেও পাকা হয়নি বাহুবল উপজেলার ভাদেশ্বরের ২৪ ফুট সড়ক চুনারুঘাটে ইসলামী আন্দোলনে নতুন নেতৃত্ব: সভাপতি আবু তৈয়্যব, সেক্রেটারি বাছির  ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি হবিগঞ্জের চা শ্রমিকদের ক্ষমতা বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব নয়- এন. এম. ঈসা আমু চা বাগানে শ্রী শ্রী সর্বজনীন গণেশ পূজা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত 

বকশীগঞ্জে পুলিশের উপর হামলা: মাদক কারবারি লিটনসহ গ্রেফতার ৩

Reporter Name
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

মোঃ হারুন অর রশিদ: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় অবশেষে মূল আসামি সুরুজ কসাইয়ের ছেলে লিটনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, হামলার পরপরই লিটনের মা ফিরুজা (৬০) এবং পুটলের ছেলে রিপন (১৮)-কে আটক করা হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ অক্টোবর) রাতে বকশীগঞ্জ থানা পুলিশের এসআই রাসেল ও কন্সটেবল আমিরুল সওদাগর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ লিটনকে আটক করেন। তাকে থানায় নিয়ে যাওয়ার সময় লিটনের স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর করে জোরপূর্বক আটক লিটনকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এই হামলায় দুই পুলিশ সদস্য আহত হন এবং তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ জানান- সরকারি কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের নিরবচ্ছিন্ন অভিযানে অবশেষে ঘটনার মূল হোতা মাদক কারবারি লিটনকেও গ্রেপ্তার করা হয়েছে।

ওসি শাকের আরও জানান, এ ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেও আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

দ.ক.সিআর.২৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews