Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

দৈনিক কালনেত্র

প্রান্তরের প্রাথমিকতা পেরিয়ে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • খেলাধুলা
  • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধ

মাধবপুরে ছিনতাই হওয়া টাকা উদ্ধার হলেও স্বর্ণের দুলের খোঁজ মেলেনি

By কালনেত্র
অক্টোবর ৬, ২০২৫ 1 Min Read
০

 

নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইয়ের শিকার এক নারী ব্যাংক কর্মকর্তার টাকা ফেরত এলেও তার স্বর্ণের দুল এখনো উদ্ধার হয়নি। ঘটনাটি ঘটেছে রোববার রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেংগারবাজার এলাকার আরিছপুর গ্রামে।
ভুক্তভোগী সুমনা আক্তার গ্রামীণ ব্যাংকের চেংগারবাজার শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত। তিনি জানান, ব্যাংকের কাজ শেষে রাতে বাড়ি ফেরার পথে আরিছপুর এলাকায় একদল ছিনতাইকারী তার পথরোধ করে ব্যাগ ও কানের দুল ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের সহায়তায় কয়েকজন ছিনতাইকারীকে আটক করা হয়।

সোমবার স্থানীয় ইউপি সদস্য আবু জাহেরের মধ্যস্থতায় ছিনতাইকারীরা ১৭ হাজার টাকা ফেরত দিলেও কানের স্বর্ণের দুল ফেরত দেয়নি।

সুমনা আক্তার বলেন, “আমি বাড়ি ফেরার সময় কয়েকজন আমাকে ধাক্কা দিয়ে ব্যাগ ছিনিয়ে নেয়, কানের দুলও খুলে নেয়। কিছু টাকা ফেরত পেলেও দুলের হদিস পাইনি।”

এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো. শহীদুল্লাহ বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, ছিনতাইকারীদের আইনের আওতায় না এনে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করলে তারা আরও বেপরোয়া হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দ.ক.সিআর.২৫

Author

কালনেত্র

Follow Me
Other Articles
Previous

চুনারুঘাটে চা বাগানের ৩ কৃতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা 

Next

নবগঠিত বরগুনা জেলা বিএনপি’র আহবায়ক কমিটিকে সংবর্ধনা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | দৈনিক কালনেত্র