1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে চেক মামলায় ভিখারি গ্রেফতার; নেপথ্যে দালাল ইসলামী আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট পৌর শাখার নতুন কমিটি গঠন মাধবপুরে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ চুনারুঘাটে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত চুনারুঘাটের সাটিয়াজুরীতে সারের ডিলার বাতিলের দাবীতে মানববন্ধন। হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপে ৫৫ বিজিবির নিরাপত্তাবলয়  দুর্নীতি ও অনিয়মের অভিযোগে হবিগঞ্জের কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তকে বদলি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, শোকের মাতম চুনারুঘাটে আহম্মদাবাদ ইউনিয়নে সরকারি রাস্তা দখল করে বসতঘর নির্মাণ চুনারুঘাট উপজেলা প্রশাসনের পূজার বরাদ্দ ও শাড়ি বিতরণ

এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে আইডিয়াল স্কুলের রিয়া, বড় অর্জন ১১৫৪

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

দৃঢ় ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করে ভালো ফলাফল করা সম্ভব, তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রিয়া রাণী দাস। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ—৫ অর্জন করেছে সে। তার প্রাপ্ত নম্বর ১১৫৪.

রিয়া রাণী দাস চুনারুঘাট পৌর শহরের বাসিন্দা দিপক দাসের কন্যা। সে চুনারুঘাট আইডিয়াল স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

উৎসাহ আর অদম্য মেধার জোরেই রিয়ার এই ফলাফল। গাদা গাদা প্রাইভেট কিংবা কোচিংয়ের পেছনে না ছুটে নিজের চেষ্টার ওপর ভরসা রেখেছিল সে। প্রতিদিন নিয়ম করে ১০ থেকে ১১ ঘণ্টা পড়াশোনা করত সে। নিজের এই আত্মবিশ্বাসই তাকে এনে দিয়েছে কাঙ্ক্ষিত সাফল্য।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে রিয়া বলে, তার মূল লক্ষ্য পড়াশোনা শেষ করে একজন সৎ চিকিৎসক হওয়া। সমাজে পিছিয়ে পড়া, চিকিৎসা বঞ্চিতদের পাশে দাঁড়াতে চায় সে।

মেয়ের এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত তার বাবা—মা। রিয়া যেন তার স্বপ্ন পূরণ করে দেশের জন্য ও সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে পারে—এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।

উপজেলার খবর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews