1. live@kaalnetro.com : কালনেত্র : কালনেত্র
  2. info@www.kaalnetro.com : দৈনিক কালনেত্র :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট উপজেলা প্রশাসনের পূজার বরাদ্দ ও শাড়ি বিতরণ জারুলিয়া মাদ্রাসায় এডভোকেট আবুল খায়ের মেধাবৃত্তি ও সম্মাননা সনদ প্রদান  VDF-এর বিভাগীয় নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত মোঃ খালিদ হাসান সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা পূজার শুভেচ্ছা জানালেন সুহেল চৌধুরী মাধবপুরে সরকারি মাঠের গাছ কাটার অভিযোগ : অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন অবিরাম ভাঙছে পাহাড়-চা বাগানের টিলা, নেই স্থায়ী প্রতিরোধের ব্যবস্থা  ​এমপিও নীতিমালা ও গেজেট অমান্য করে দ্বৈত চাকরি: চুনারুঘাটে তোলপাড় হবিগঞ্জে গাড়ি চাপায় শিশুর মৃত্যু, চালক আটক হবিগঞ্জে কবি কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাস নিয়ে পাঠচক্র ও চা-আড্ডা সুস্থ জীবন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার: সিভিল সার্জন

সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্বে চুনারুঘাটের ৬ শিক্ষার্থী

মোহাম্মদ খালিদ হাসান
  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) ২০২৬-এর জাতীয় পর্বে চুনারুঘাট উপজেলার ছয় শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। শনিবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (IUBAT) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় অলিম্পিয়াডের জাতীয় পর্ব।

এবারের জাতীয় পর্বে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত প্রায় ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজনে ছিল অলিম্পিয়াড পরীক্ষা, কুইজ, বিজ্ঞানবক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

চুনারুঘাট থেকে জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাওয়া ছয় শিক্ষার্থী হলো: দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের দিব্যরাজ পাল চৌধুরী, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাপিয়া আক্তার ইভা, অগ্রণী উচ্চ বিদ্যালয়ের নিরঞ্জন দেবনাথ নিলয়, সাটিয়াজুরি উচ্চ বিদ্যালয়ের ফারিয়া তাসনিম তমা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের লাইবা তাসনিম রুহি ও সায়ন্তিকা বৈদ্য সূচি।

উল্লেখ্য, চুনারুঘাট উপজেলায় কয়েক বছর ধরে সেবা বিজ্ঞান ক্লাবের উদ্যোগে এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহযোগিতায় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের স্কুল পর্যায়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরি, বিজ্ঞানচর্চায় আগ্রহ বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হচ্ছে।

এ বিষয়ে সেবা বিজ্ঞান ক্লাবের পরিচালক খালিদ হাসান বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চুনারুঘাটের ছয়জন শিক্ষার্থীর জাতীয় পর্যায়ে অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তাদের মেধা, পরিশ্রম ও বিজ্ঞানচর্চার আগ্রহ ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আমরা আশাবাদী।”

জাতীয় পর্বের পর আগামী ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর জাতীয় ক্যাম্প অনুষ্ঠিত হবে। জাতীয় পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে ছয় সদস্যের বাংলাদেশ দল গঠন করা হবে। এই দল বুলগেরিয়ার সোফিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (IJSO) বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

দ.ক.২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© 𝐰𝐰𝐰.𝐤𝐚𝐚𝐥𝐧𝐞𝐭𝐫𝐨.𝐜𝐨𝐦
Theme Customized BY LatestNews